শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

মাঠে ফেরার জন্য প্রস্তুত তানজিম

স্পোর্টস রিপোর্টার: ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারেননি পেসার তানজিম হাসান সাদ। জাতীয় ক্রিকেট লিগে মাঠে নামার আগে ঘাড়ের চোটে পড়েন তিনি। ঘাড় নাড়াতে কষ্ট হচ্ছিল তার। নিজের বিভাগীয় দল, সিলেট বিভাগের হয়ে এ কারণে মাঠে নামা হয়নি তার। পরবর্তীতে বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে তার পুনর্বাসনের প্রক্রিয়া চলে। কিছুদিন বিশ্রামের পর পুরোদমে বোলিং করে এখন মাঠে ফেরার জন্য প্রস্তুত তানজিম। ফিটনেস টেস্টের পর বিসিবির মেডিকেল বিভাগ তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ছাড়পত্র দিয়েছে। নির্বাচক   à¦ªà§à¦¯à¦¾à¦¨à§‡à¦²à§‡à¦° একজন সদস্য বলেছেন,‘ফিটনেস পরীক্ষায় পাস করেছে সে। যা আমাদের জন্য স্বস্তিদায়ক। কেননা সাদা বলের ক্রিকেটে সে আমাদের দলের নিয়মিত সদস্য। 

অনলাইন আপডেট

আর্কাইভ